গ্রামোন্নয়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিকশিত ভারতের ঐতিহাসিক সূচনা – ১ জুলাই ২০২৬ থেকে গ্রামীণ ভারত জুড়ে জি রাম জি আইন

গ্রামীণ জীবন জীবিকা শক্তিশালী করতে ১২৫ দিনের বিধিবদ্ধ কর্মনিশ্চয়তা

প্রকাশিত: 11 MAY 2026 12:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ মে , ২০২৬


ভারতের গ্রামীণ উন্নয়নের পথে একটি প্রধান মাইল ফলক হিসেবে ভারত সরকার ১১ মে ২০২৬- এ বিকশিত ভারত – গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) [ভি বি – জি রাম জি] আইন রূপায়ণের বিজ্ঞপ্তি জারি করেছে। দেশজুড়ে যা শুরু হবে ১ জুলাই ২০২৬ থেকে।
ভি বি - জি রাম জি আইন শুরু হবে ওই দিন থেকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট (এমজিএনআরইজিএ) ২০০৫ প্রত্যাহৃত হবে। এটি ভারতের গ্রামীণ উন্নয়ন কাঠামোয় ঐতিহাসিক রূপান্তর, প্রবেশ করবে সুসংহত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং উৎপাদন সমৃদ্ধ গ্রামীণ রূপান্তরের নতুন যুগে। যা Viksit Bharat @2047 –এর জাতীয় দর্শনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
নতুন কাঠামোয় গ্রামাঞ্চলের প্রত্যেকটি পরিবারের প্রাপ্ত বয়স্ক সদস্যরা, অদক্ষ শারীরিক শ্রমের কাজে ইচ্ছুক তারা প্রতি অর্থ বছরে ১২৫ দিনের মজুরিতে কর্মসংস্থানের বিধিবদ্ধ গ্যারান্টি পাবে। এই বর্ধিত গ্যারান্টির লক্ষ্য জীবন জীবিকা নিরাপত্তা জোরদার করা, গ্রামীণ আয় বৃদ্ধি এবং সুস্থায়ী গ্রামস্তরের উন্নয়নকে সাহায্য করা। 
নির্দিষ্ট সময়সীমার মধ্যে শ্রমিকদের কাজের দাবির প্রেক্ষিতে কাজের ব্যবস্থা করা হবে। অন্যথায় আইনের সংস্থান অনুযায়ী ওই শ্রমিকরা বেকার ভাতা পাবেন। 
আইনে সময় মতো এবং স্বচ্ছতার সঙ্গে মজুরি প্রদানের ওপর অত্যন্ত জোর দেওয়া হয়েছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) -এর মাধ্যমে শ্রমিকের ব্যাঙ্ক অথবা ডাকঘরের অ্যাকাউন্টে সরাসরি মজুরি পৌঁছে যাবে। মজুরি দেওয়া হবে সপ্তাহের ভিত্তিতে অথবা মাস্টার রোল বন্ধ হওয়ার ১৫ দিনের মধ্যে। অন্যথায় আইনের সংস্থান মোতাবেক প্রত্যেক শ্রমিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ পাবেন।     
Viksit Bharat – G RAM G Act, 2025 এর কার্যকরী রূপায়ণের জন্য ভারত সরকার সার্বিক, আর্থিক সংস্থান নিশ্চিত করেছে। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য কেন্দ্রীয় সরকার ৯৫,৬৯২. ৩১ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে। যা গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচিতে বাজেট সমীক্ষা স্তরে সর্বোচ্চ বরাদ্দ।
রাজ্যগুলির সম্ভাব্য অংশ সহ মোট কর্মসূচিতে খরচ ধরা হয়েছে ১.৫১ লক্ষ কোটি টাকার বেশি। আসা করা যায় এই বরাদ্দ গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, বৃহৎ মাত্রায় কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ আয় বৃ্দ্ধিতে নতুন শক্তি জোগাবে।
সুষ্ঠু, সহজ এবং শ্রমিক কেন্দ্রীয় রূপান্তর নিশ্চিত করতে এমজিএনআরইজিএ-এর অধীনে কর্মসংস্থান নিরবচ্ছিন্নভাবে চলবে। নতুন আইন সূচনা হওয়ার তারিখ পর্যন্ত। ৩০ জুন পর্যন্ত এমজিএনআরইজিএ-এর অধীনে চলা কাজ রক্ষিত হবে এবং সুষ্ঠুভাবে নতুন কাঠামোয় নিয়ে যাওয়া হবে বিকশিত ভারত জি রাম জি – র সংস্থানের ধারাবাহিকতা সুষ্ঠুভাবে নিশ্চিত করার মাধ্যমে। গ্রামীণ শ্রমিকদের ঠিক সময়ে কাজ দেওয়া এবং দ্রুত মজুরি প্রদান অগ্রাধিকার পাবে সরকারের কাছে।
সরকার রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য শ্রম বাজেট সংস্থানের ব্যবস্থা করেছে, চাহিদার ধরন এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে যাতে ভি বি জি রাম জি আইন সূচনা হওয়ার ঠিক আগে কোনও গ্রামীণ যোগ্য পরিবার যেন অসুবিধায় না পড়ে।
গ্রামীণ রোজগার, গ্যারান্টি কার্ড না দেওয়া পর্যন্ত ভি বি জি রাম জি-তে ই-কেওয়াইসি পরীক্ষিত এমজিএনআরইজিএ জব কার্ড চালু থাকবে। যেসব শ্রমিকদের জব কার্ড নেই তাঁরা গ্রামপঞ্চায়েত স্তরে নথিভুক্ত হতে পারবেন। শুধুমাত্র বকেয়া ই-কেওয়াইসির জন্য শ্রমিকদের কর্মসংস্থান থেকে বঞ্চিত করা যাবে না। রাজ্যসরকারগুলির ই-কেওয়াইসি দেওয়ার চলতি প্রক্রিয়া চলবে ক্ষেত্রীয় স্তরে।

ভি বি জি রাম জি আইন ২০২৫ এর বিভিন্ন খসড়া বিধি তৈরি করছে গ্রামোন্নয়ন মন্ত্রক, রাজ্যসরকার গুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে।

ভি বি জি রাম জি আইন সম্পর্কে বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/may/doc2026511867901.pdf 
FAQ সম্পর্কে জানতে নিচে ক্লিক করুন
https://www.pib.gov.in/FaqDetails.aspx?NoteId=158511&ModuleId=4&reg=3&lang=1 
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158510&ModuleId=3&reg=3&lang=1 
 
#VBGRAMGNotified
#VBGRAMGCommencesFromJuly1

 


SC/AP /SG


(রিলিজ আইডি: 2259811) ভিজিটরের কাউন্টার : 3