অর্থমন্ত্রক
২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের আনুমানিক প্রকৃত জিডিপি-র হার ৭.৪ শতাংশ, সামগ্রিক অগ্রগতির হার ৮ শতাংশ
प्रविष्टि तिथि:
01 FEB 2026 12:36PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনের সংসদে পেশ করা ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে দেশে উচ্চতর অগ্রগতির হার অব্যাহত থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। সেইসঙ্গে, বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধির বার্তা মিলেছে।
২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে আনুমানিক জিডিপি বৃদ্ধির হার ধরা হয়েছে ৭.৪ শতাংশ। সেইসঙ্গে, জিডিপি-র সামগ্রিক অগ্রগতির হার ধরা হয়েছে ৮ শতাংশ। পরিষেবা ক্ষেত্রকে অগ্রগতির প্রাথমিক চালিকাশক্তি হিসেবে ধরা হয়েছে। এক্ষত্রে বৃদ্ধির হার ধরা হয়েছে ৯.১ শতাংশ। অন্যদিকে, উৎপাদন ও নির্মাণ ক্ষেত্রে ৭ শতাংশ অগ্রগতির হার ধরা হয়েছে। কৃষি ক্ষেত্রে আনুমানিক অগ্রগতি ধরা হয়েছে হয়েছে ৩.১ শতাংশ।
অগ্রগতির ক্ষেত্রে অভ্যন্তরীণ চাহিদাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। ব্যক্তিগত চূড়ান্ত ভোগ্য ব্যয় (পিএফসিই) বৃদ্ধির হার ধরা হয়েছে ৭ শতাংশ, যা জিডিপি-র ৬১.৫ শতাংশ। ২০১২ অর্থবর্ষের পর এই বৃদ্ধি সর্বোচ্চ। ইউপিআই লেনদেন, বিমান ও রেল চলাচল, ই-বিল প্রভৃতির মতো ক্ষেত্রে শহর ও গ্রামাঞ্চলে ব্যয় বৃদ্ধির ইঙ্গিত মিলেছে।
২০২৫ অর্থবর্ষে ভারতের মোট রপ্তানি পৌঁছেছিল ৮২৫.৩ বিলিয়ন ডলারে। ২০২৬ অর্থবর্ষেও এই গতি অব্যাহত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ সত্ত্বেও বাণিজ্যিক রপ্তানি বেড়েছে ২.৪ শতাংশ (এপ্রিল – ডিসেম্বর, ২০২৫)। অন্যদিকে, পরিষেবা ক্ষেত্রে রপ্তানি বেড়েছে ৬.৫ শতাংশ। ২০২৫-এর এপ্রিল-ডিসেম্বর পর্বে বাণিজ্যিক আমদানি বেড়েছে ৫.৯ শতাংশ। ২০২৫ অর্থবর্ষে মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ দাঁড়িয়েছে ৮১ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৬ অর্থবর্ষে তা আরও বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে।
২০২৬-২৭ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫৩.৪৭ লক্ষ কোটি টাকা (জিডিপি-র ১৩.৬ শতাংশ)। এই হার ৭.৭ শতাংশ অগ্রগতির বার্তা দিচ্ছে। ২০২৬-২৭ অর্থবর্ষে মূলধনী ব্যয় ধরা হয়েছে ১২.২২ লক্ষ কোটি টাকা (জিডিপি-র ৩.১ শতাংশ)। ২০২৬-২৭ অর্থবর্ষে কার্যকরী মূলধনী ব্যয় ধরা হয়েছে ১৭.১৫ লক্ষ কোটি টাকা (জিডিপি-র ৪.৪ শতাংশ)।
২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্যগুলির করের পরিমাণ ধরা হয়েছে ১৫.২৬ লক্ষ কোটি টাকা। গত অর্থবর্ষে এর পরিমাণ ছিল ১৩.৯৩ লক্ষ কোটি টাকা।
এবারের বাজেটে বিকশিত ভারতের লক্ষ্যে কর নীতি, ব্যয় নীতি, সরকারি ঋণ গ্রহণ ও ঋণদান এবং বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের বার্তা দেওয়া হয়েছে।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2221504)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Tamil
,
Malayalam
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu