প্রধানমন্ত্রীরদপ্তর
স্লোভাক সাধারণতন্ত্রের সর্বোচ্চ সম্মান “অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস, ফার্স্ট ক্লাস” – এ ভূষিত প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
15 JUN 2026 11:35PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ জুন, ২০২৬
স্লোভাক সাধারণতন্ত্রের প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ সম্মান “অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস, ফার্স্ট ক্লাস” – এ ভূষিত করেছেন।
এজন্য স্লোভাকিয়ার প্রেসিডেন্ট, সেদেশের জনসাধারণ এবং সরকারকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই সম্মান ১৪০ কোটি ভারতবাসীর এবং ভারত – স্লোভাকিয়া মৈত্রীর প্রতি শ্রদ্ধার্ঘ্য বলে তিনি উল্লেখ করেছেন। উভয় দেশেরই আগামী প্রজন্ম এই বিশেষ সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে প্রধানমন্ত্রী প্রত্যয়ী।
SC/AC/SB
(रिलीज़ आईडी: 2273449)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam