তথ্যওসম্প্রচারমন্ত্রক
ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ ‘ওয়েভস ক্রিয়েটর্স কর্নার’-এর উদ্বোধন করলেন শ্রী অশ্বিনী বৈষ্ণব
প্রকাশিত:
18 FEB 2026 11:06AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর দ্বিতীয় দিনে ‘ওয়েভস ক্রিয়েটর্স কর্নার’-এর উদ্বোধন করেন। এই প্যাভিলিয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক প্রয়োগের নানা দিক তুলে ধরা হয়েছে। শ্রী বৈষ্ণব গোটা প্যাভিলিয়নটি ঘুরে দেখেন এবং ওয়েভ-এক্স স্টার্টআপ-এর উদ্যোগীদের সঙ্গে মত বিনিময় করেন।
মিডিয়া লাউঞ্জে এক সাক্ষাৎকারে তিনি সমাজের ওপর এআই-এর প্রভাব, প্রযুক্তি কীভাবে গ্রামীণ ভারতের প্রতিভার বিকাশ ঘটাচ্ছে, তা তুলে ধরেন। শিল্পের চাহিদার দিকে নজর রেখে ছাত্রছাত্রীদের সৃজনশীলতার পাঠদানের ক্ষেত্রে আইআইসিটি-র ভূমিকার প্রশংসা করেন শ্রী বৈষ্ণব। সামিটে ওয়েভস ক্রিয়েটর্স কর্নারে মত বিনিময় করবেন বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক নেতৃত্ব।
SC/MP/AS
(রিলিজ আইডি: 2229562)
ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন:
Malayalam
,
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada