তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
azadi ka amrit mahotsav

শ্রী অশ্বিনী বৈষ্ণব ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ 'ওয়েভস ক্রিয়েটর্স কর্নার' -এর উদ্বোধন করেন 

ওয়েভস-এ ৫১ জন মিডিয়া টেক স্টার্টআপ এবং চ্যালেঞ্জ বিজয়ীর সাথে কেন্দ্রীয় মন্ত্রীর বার্তালাপ 

শ্রী বৈষ্ণব সৃজনশীল ক্ষমতা তৈরিতে আইআইসিটি-এর এআই-সম্পর্কিত প্রচেষ্টার কথা তুলে ধরেন

পোস্ট করার দিনক্ষণ: 18 FEB 2026 11:06AM by PIB Agartala

নয়াদিল্লী, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব, ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর দ্বিতীয় দিনে 'ওয়েভস ক্রিয়েটর্স কর্নার'-এর উদ্বোধন করেন। একটি সম্পূর্ণরূপে কার্যকর, হাতে-কলমে উদ্ভাবনী কর্মক্ষেত্র হিসেবে কল্পনা করা এই প্যাভিলিয়নটি এভিজিসি-এক্সআর (অ্যানিমেশন, ভিএফএক্স, গেমিং, কমিক্স এবং এক্সটেন্ডেড রিয়েলিটি) ইকোসিস্টেমের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক প্রয়োগগুলি প্রদর্শনের জন্য ডিজাইন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জোর দিয়ে বলেন যে ওয়েভস ক্রিয়েটর্স কর্নার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলির একটি কৌশলগত সম্প্রসারণ হিসেবে কাজ করে, যার মধ্যে রয়েছে ওয়েভএক্স, ওয়েভস বাজার এবং ক্রিয়েটার ইন ইণ্ডিয়া চ্যালেঞ্জেস। শ্রী বৈষ্ণব প্যাভিলিয়নটি বিস্তারিতভাবে পরিদর্শন করেন এবং ওয়েভএক্স স্টার্টআপ গ্রুপের উদীয়মান উদ্যোক্তাদের এবং অ্যাডোব, নেটফ্লিক্স, সনি এবং অ্যামাজনের মতো বিশ্বব্যাপী সংস্থাগুলির, নেতৃত্বের সাথে মতবিনিময় করেন।

৫১টি স্টার্টআপের পরিচিতি:

মিডিয়া ও বিনোদন ইকোসিস্টেমের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে, ওয়েভএক্স-এর সহায়তায় ৫১টি প্রতিশ্রুতিশীল এভিজিসি-এক্সআর এবং মিডিয়া টেক স্টার্টআপ প্যাভিলিয়নে এ আই-চালিত সমাধান এবং ইমার্সিভ প্রযুক্তি প্রদর্শন করছে। শ্রী অশ্বিনী বৈষ্ণব ভাষা সেতু এবং কলা সেতু চ্যালেঞ্জের বিজয়ীদের সহ এই উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেছেন।

শ্রদ্ধা শর্মার সাথে ফায়ারসাইড চ্যাট:

মন্ত্রী মিডিয়া লাউঞ্জে ইওরস্টোরির শ্রদ্ধা শর্মার সাথে একটি উচ্চস্তরীয় আলোচনায়ও অংশ নিয়েছিলেন। এই অধিবেশনে, তিনি সমাজের উপর কৃত্রিম বুদ্ধিমত্তার গভীর প্রভাব সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ভাগ করে নেন, এবং তুলে ধরেন যে প্রযুক্তি কীভাবে গ্রামীণ ভারতের প্রতিভাদের বিশ্বমানের স্টার্টআপ প্রতিষ্ঠার জন্য ব্যবধান পূরণ করছে।

ওয়েভস ক্রিয়েটর্স কর্নার-এ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত হাইলাইটস:

প্যাভিলিয়নে অত্যাধুনিক এআই অভিজ্ঞতা প্রদর্শন করা হয়েছে, যার মধ্যে রয়েছে রিয়েল-টাইম গেম ডেভেলপমেন্ট এবং প্রম্পট-টু-সিনেমা লাইভ স্টুডিও থেকে শুরু করে এডব্লুএস এবং ভারতজেন-এর একটি এজেন্টিক এআই-চালিত নিউজরুম যা স্বয়ংক্রিয় সম্পাদকীয় কর্মপ্রবাহ সক্ষম করে। উদ্ভাবনের মধ্যে রয়েছে সারভম-এর রিয়েল-টাইম ভয়েস ক্লোনিং এবং বহুভাষিক বার্তালাপের জন্য ইন্ডাস চ্যাট অ্যাপ, এনএফডিসি দ্বারা কিউরেট করা ২৭০-ডিগ্রি এআই ফিল্ম স্ক্রিনিং, সোনি রির্সাচ ইণ্ডিয়া-এর ফেস এবং ভয়েস রি-এজিং প্রযুক্তি এবং ডিএসএলআর বা আইফোন ব্যবহার করে হুইসেলিং উডস ইন্টারন্যাশনাল-এর মার্কার-লেস মোশন ক্যাপচার।

সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতের প্রস্তুতি:

শিক্ষার্থীদের শিল্পের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ করে তুলতে সৃজনশীল শিক্ষায় এআই-কে একীভূত করার জন্য মন্ত্রী আইআইসিটি-এর প্রশংসা করেছেন। 

ওয়েভস ক্রিয়েটরস কর্নার:

এই প্ল্যাটফর্মটি সামিট জুড়ে বিশেষজ্ঞ সংলাপ, চলচ্চিত্র নির্মাতাদের মাস্টারক্লাস এবং বিশ্ব নেতৃত্বদের দ্বারা কারিগরি সেশনের আয়োজন অব্যাহত রাখবে।

*****

PS/SG


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2229725) ভিজিটরদের কাউন্টার : 5
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English