প্রকাশিত:
14 JUL 2024 9:18AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ জুলাই, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ খারচি পূজা উপলক্ষে প্রত্যেককে, বিশেষত ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “খারচি পূজা উপলক্ষে সকলকে, বিশেষ করে ত্রিপুরার জনগণকে শুভেচ্ছা জানাই! চতুর্দশ দেবতার দৈব আশীর্বাদ সর্বদা আমাদের উপর বর্ষিত হোক, সকলের জন্য আনন্দ ও সুস্বাস্থ্য নিয়ে আসুক। এই দৈব আশীর্বাদ, সমৃদ্ধি ও সম্প্রীতির মধ্য দিয়ে প্রত্যেকের জীবনকে সমৃদ্ধ করুক"।
PG/CB/SB