প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিতের টেলিফোন পেয়েছেন, দুই নেতা আলোচনা করেছেন কৌশলগত অংশীদারিত্ব নিয়ে

প্রকাশিত: 20 JUN 2024 1:07PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ জুন, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত প্রবো সুবিয়ান্ত-র কাছ থেকে টেলিফোন পান। 

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন :

“রাষ্ট্রপতি পদে নির্বাচিত প্রবো সুবিয়ান্ত-র কাছ থেকে টেলিফোন পেয়ে আনন্দিত। তাঁর আগামী রাষ্ট্রপতিত্বকালের সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছি। আমরা ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে আমাদের সভ্যতার মৈত্রীর ভিত্তির ওপর প্রতিষ্ঠিত সার্বিক কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার পন্থা নিয়ে আলোচনা করেছি।”

    


PG/AP/NS…


(রিলিজ আইডি: 2027153) ভিজিটরের কাউন্টার : 76