প্রকাশিত:
21 NOV 2023 1:23PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ নভেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং শঙ্কর নেত্রালয়ের প্রতিষ্ঠাতা ডা. এস এস বদ্রীনাথের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“শঙ্কর নেত্রালয়ের প্রতিষ্ঠাতা, দূরদর্শী এবং বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. এস এস বদ্রীনাথের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। চক্ষুরোগ চিকিৎসায় তাঁর অবদান এবং নিরলস সমাজ সেবার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর কাজ আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। ডা. বদ্রীনাথের পরিবার-পরিজনকে সমবেদনা জানাই। ওঁ শান্তি!”
PG/CB/DM