প্রধানমন্ত্রীরদপ্তর
এশিয়ান গেমস ২০২২-এ অশ্বারোহী ড্রেসেজ দলের কয়েক দশক পর ঐতিহাসিক সোনা জয়ের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
26 SEP 2023 4:24PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হ্যাংঝৌ-তে এশিয়ান গেমস ২০২২-এ অশ্বারোহী ড্রেসেজ দলগত প্রতিযোগিতায় ৪১ বছর পর হৃদয় চেড্ডা, অনুশ আগরওয়াল, সুদীপ্তি হাজেলা এবং দিব্যাকৃতি সিং-এর সোনা জয়ের জন্য অভিনন্দন জনিয়েছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“এটি অত্যন্ত গর্বের বিষয় যে, আমাদের অশ্বারোহী ড্রেসেজ দল কয়েক দশক পর এশিয়ান গেমসে সোনা জিতেছে!
হৃদয় চেড্ডা, অনুশ আগরওয়াল, সুদীপ্তি হাজেলা এবং দিব্যাকৃতি সিং অসাধারণ দক্ষতা ও দলগত সংহতি প্রদর্শন করেছেন এবং আন্তর্জাতিক মঞ্চে আমাদের দেশের সম্মান এনে দিয়েছেন।
এই ঐতিহাসিক সাফল্য লাভের জন্য আমার আন্তরিক অভিনন্দন জানাই।”
PG/SS/SKD
(रिलीज़ आईडी: 1961246)
आगंतुक पटल : 117
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam