প্রধানমন্ত্রীরদপ্তর
বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার সমাধানে বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারতের ক্রমবর্ধমান স্বীকৃতিতে প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ
প্রকাশিত:
28 JUL 2023 4:49PM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৮শে জুলাই, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার সমাধানে বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারতের ক্রমবর্ধমান স্বীকৃতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও প্রযুক্তি প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখরের এ সংক্রান্ত একটি নিবন্ধের উল্লেখ করে প্রধানমন্ত্রী এই অভিমত প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক ট্যুইট বার্তায় বলা হয়েছেঃ
“টিকা, বৈদ্যুতিন সামগ্রী এবং সেমিকন্ডাকটরের মতো বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে উদ্ভূত সমস্যার সুস্থায়ী এবং সুরক্ষিত সমাধানের ক্ষেত্রে ভারতের বিশ্বস্ত অংশীদার হিসেবে স্বীকৃতি ক্রমেই বাড়ছে। এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর একটি নিবন্ধ লিখেছেন। ”
AC/CB/ SB
(রিলিজ আইডি: 1947386)
ভিজিটরের কাউন্টার : 138
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam