প্রধানমন্ত্রীরদপ্তর
ভূমিকম্প পরবর্তী কচ্ছ-র উন্নয়নের একটি ভিডিও ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
28 AUG 2022 1:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ আগস্ট, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভূমিকম্প পরবর্তী গুজরাটের কচ্ছ-এর উন্নয়নের একটি ভিডিও ভাগ করে নিয়েছেন। এই এলাকাটি এখন শিল্প, কৃষি, পর্যটন সহ বহু ক্ষেত্রেই উন্নয়নের হাব হয়ে উঠেছে। এই ভিডিওটি মোদী স্টোরি ট্যুইটার হ্যান্ডেলে ট্যুইট করা হয়েছে। এতে বহু মানুষ গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উল্লেখযোগ্য কাজের বিষয়ে আলোচনা করেছেন। জনগণ ভূমিকম্পের পর কচ্ছ-এর পুনর্নিমাণে গুটরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী যেভাবে নেতৃত্ব দিয়েছেন তার প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী ট্যুইট বার্তায় বলেন :
“২০০১ সালে ভূমিকম্পের পর কিছু মানুষ ভেবেছিলেন কচ্ছ ধ্বংস হয়ে গেছে। তারা মনে করেছিলেন কচ্ছ আর কখনই ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু তারা কচ্ছবাসীর উদ্যমকে সঠিকভাবে বুঝতে পারেননি।
অল্প কয়েক দিনের মধ্যেই কচ্ছ ফের ঘুরে দাঁড়ায় এবং দ্রুত উন্নয়শীল জেলাগুলির অন্যতম হয়ে ওঠে ।”
PG/PM/NS
(রিলিজ আইডি: 1855090)
ভিজিটরের কাউন্টার : 162
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam