প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ডাঃ দেবেন্দ্র প্যাটেলের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রকাশিত: 05 APR 2022 2:59PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৫ই এপ্রিল, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ অঙ্কো-সার্জেন ডাঃ দেবেন্দ্র প্যাটেলের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। স্বাস্থ্য পরিকাঠামোর মানোন্নয়নে এবং ক্যান্সার চিকিৎসায় ডাঃ প্যাটেলের অবদানের কথা প্রধানমন্ত্রী স্মরণ করেছেন।  

এক ট্যুইট বার্তায় শ্রী মোদী বলেছেন, “স্বাস্থ্য পরিকাঠামোর মানোন্নয়নে এবং ক্যান্সার চিকিৎসায় তাঁর অবদানের জন্য ডাঃ দেবেন্দ্র প্যাটেল অসংখ্য মানুষের সম্মান ও ভালোবাসা পেয়েছেন। চিকিৎসা শাস্ত্রে তাঁর জ্ঞান ও মানুষের বিপদে তাকে সাহায্য করার মানসিকতার জন্য ডাঃ প্যাটেল সব সময় সবার হৃদয়ে থাকবেন। তাঁর প্রয়াণে আমি শোকাহত। তাঁর পরিবার পরিজনদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।“  

 

CG/CB/


(রিলিজ আইডি: 1813842) ভিজিটরের কাউন্টার : 146