প্রকাশিত:
16 SEP 2021 10:01AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৬শে সেপ্টেম্বর রবিবার তাঁর ৮১তম মন কি বাত – এ নাগরিকদের নিজস্ব ভাবনা তাঁর সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। নম অ্যাপ, MyGov – এ উৎসাহী নাগরিকরা তাঁদের ভাবনাচিন্তা ভাগ করে নিতে পারেন। এছাড়াও, 1800-11-7800’তে ফোন করে যে কেউ নিজের মেসেজ রেকর্ড করে পাঠাতে পারেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “এ মাসের #MannKiBaat অনুষ্ঠানের জন্য অনেকগুলি আকর্ষণীয় তথ্য পেয়েছি, যা ২৬ তারিখের অনুষ্ঠানে জানাবো। নম অ্যাপ, MyGov – এ আপনার ভাবনা জানান অথবা আপনার মতামত 1800-11-7800’তে রেকর্ড করুন”।
CG/CB/SB