প্রকাশিত:
15 MAR 2021 4:51PM by PIB Kolkata
নতুনদিল্লি, ১৫ই মার্চ , ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কথাকলি নৃত্যশিল্পী, গুরু সেমেঞ্চেরি কুনহিরামান নায়ারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “কথাকলি নৃত্যশিল্পী, গুরু সেমেঞ্চেরি কুনহিরামান নায়ারের প্রয়াণে আমি মর্মাহত। ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রতি তাঁর ভালবাসা ছিল অপরিসীম। আমাদের শাস্ত্রীয় নৃত্যে উদীয়মান প্রতিভাদের বিকশিত করার কাজে তাঁর প্রয়াস ছিল ব্যতিক্রমী। তাঁর পরিবাদের সদস্যদের ও গুণমুগ্ধদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।“
***
CG/CB