প্রধানমন্ত্রীরদপ্তর

বৃটেনের সাংসদ, বিদেশ, কমনওয়েলথ ও উন্নয়ন উপসচিব মিঃ ডোমিনিক র‍্যাবের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা

প্রকাশিত: 16 DEC 2020 1:18PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৬ই ডিসেম্বর, ২০২০

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, বৃটেনের সাংসদ এবং বিদেশ, কমনওয়েলথ ও উন্নয়ন  বিভাগের উপসচিব মিঃ ডোমিনিক র‍্যাবের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শ্রী মোদী বৃটিশ প্রধানমন্ত্রী মিঃ বরিস জনসনের সঙ্গে তাঁর টেলিফোনে আলোচনার কথা উল্লেখ করেছেন। যেখানে কোভিড পরবর্তী সময়ে ভারত ও বৃটেনের মধ্যে অংশীদারিত্বের গুরুত্ব নিয়ে তাঁরা আলোচনা করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণ সম্ভাবনাকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, অভিবাসন ও যাতায়াত, শিক্ষা, জ্বালানী, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য ক্ষেত্রে কাজে লাগানোর উপর শ্রী মোদী জোর দিয়েছেন।

        বিদেশ সচিব প্রধানমন্ত্রী জনসনের শুভেচ্ছা শ্রী মোদীকে জানিয়েছেন। জলবায়ু পরিবর্তনের ওপর যে উচ্চাকাঙ্খী সম্মেলন সম্প্রতি বৃটেন আয়োজন করেছিল তাতে ভারতের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করায় তিনি ধন্যবাদ জানান। পারস্পরিক মূল্যবোধ, স্বার্থ এবং অভিন্ন আন্তর্জাতিক সমস্যাগুলি একসঙ্গে সমাধানের জন্য বৃটিশ সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলে তিনি জানিয়েছেন।    

        বিদেশ সচিব র‍্যাব, ২০২১ সালে ব্রিটেনের সভাপত্বিতে জি-৭ বৈঠকে মিঃ জনসনের ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর একটি চিঠি দিয়েছেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী এই আমন্ত্রণপত্র দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন তিনি আমন্ত্রণটি গ্রহণ করলেন।   

        প্রধানমন্ত্রী জানিয়েছেন ভারতের ৭২ তম সাধারণতন্ত্র দিবস উদযাপনে আগামী মাসে তিনি বৃটিশ প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।  

                                      

***

 

CG/CB/NS


(রিলিজ আইডি: 1681040) ভিজিটরের কাউন্টার : 171