প্রধানমন্ত্রীরদপ্তর
শ্রী লালজি টেন্ডনের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকজ্ঞাপন
প্রকাশিত:
21 JUL 2020 11:19AM by PIB Kolkata
নতুনদিল্লি, ২১শে জুলাই, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের রাজ্যপাল শ্রী লালজি টেন্ডনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী শ্রী টেন্ডনকে সাংবিধানিক বিষয়ে স্পষ্ট ধারনার অধিকারী বলে বর্ণনা করেছেন।
তিনি বলেছেন, “শ্রী লালজি টেন্ডন, সমাজের প্রতি তাঁর নিরলস সেবার কারণে স্মরণীয় হয়ে থাকবেন। একজন দক্ষ প্রশাসক হিসেবে তাঁর পরিচিতি ছিল। তিনি জনসাধারণের কল্যাণের কথা সবসময় গুরুত্ব দিয়ে বিবেচনা করতেন। তাঁর প্রয়াণে আমি বেদনাহত।“
প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে প্রয়াত লালজি টেন্ডনের দীর্ঘ যোগাযোগের কথা স্মরণ করেন।
CG/CB
(রিলিজ আইডি: 1640149)
ভিজিটরের কাউন্টার : 198
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam