গোয়া, ২০ নভেম্বর, ২০২৬
চলচ্চিত্র উৎসবের লক্ষ্য হল, এমন সব কাহিনীকে একত্রিত করা, যা সীমানার গণ্ডিকে অতিক্রম করে বিভিন্ন ধরনের সংস্কৃতির মানুষের অভিন্ন অভিজ্ঞতাকে তুলে ধরে। ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে গোয়ার পানাজির পিআইবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে উৎসবের ডিরেক্টর শ্রী আশুতোষ গোয়ারিকর এই অভিমত ব্যক্ত করে এই বছরের উৎসবে তিনটি নতুন বিভাগ চালুর কথা ঘোষণা করেন। এগুলি হল, অ্যানিমেশন, তথ্যচিত্র এবং চলচ্চিত্র বিষয়ক ছবি। তিনি তথ্যচিত্রের ক্রমবর্ধমান গুরুত্ব এবং তথ্যচিত্র নির্মাতাদের আরও বেশি পরিচিতি ও সুযোগ প্রদানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
শ্রী গোয়ারিকর আরও জানান, উৎসবে বিভিন্ন দল ও গণ মাধ্যমের প্রতিনিধিদের মধ্যে আলাপচারিতার সুযোগ তৈরি করে দিতে তিনি আগ্রহী। চলচ্চিত্র ও
আন্তঃসাংস্কৃতিক বিনিময়ের একটি আন্তর্জাতিক মঞ্চ হিসেবে আইএফএফআই-কে শক্তিশালী করতে
গণমাধ্যমের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগমের (এনএফডিসি) ম্যানেজিং ডিরেক্টর শ্রী ধীরাজ সিং। সঞ্চালনার দায়িত্বে ছিলেন, প্রেস ইনফরমেশন ব্যুরোর মহা নির্দেশক (পশ্চিম) শ্রীমতি স্মিতা বৎস শর্মা
আইফিলয়েড সম্পর্কে পড়তে এই লিঙ্কটি দেখুন:
http:// https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1®=48
SC / MP /AG