অর্থমন্ত্রক
ইউপিআই ডিজিটাল পেমেন্টস বিপ্লবের ১০ বছর পূর্ণ করল
प्रविष्टि तिथि:
24 AUG 2026 1:57PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ অগাস্ট, ২০২৬
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) – এর মাধ্যমে ২০১৬ সালের ২৫ অগাস্ট চালু হয় ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়মতান্ত্রিক তত্ত্বাবধানে এই ইউপিআই ব্যবস্থা ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ১০ বছর পূর্ণ করল। আর্থিক অন্তর্ভুক্তিকরণের মূল চালিকাশক্তি এবং ভারতের ডিজিটাল পেমেন্ট পরিমণ্ডলের মেরুদণ্ড হিসেবে ইউপিআই আত্মপ্রকাশ করেছে।
বিগত এক দশক ধরে এই ইউপিআই ব্যবস্থার অভূতপূর্ব প্রসার ঘটেছে। ২০১৬-২০১৭ অর্থবর্ষে ইউপিআই – এর বার্ষিক লেনদেন ছিল ১.৭৮ কোটি, যা ২০২৫-২০২৬ অর্থবর্ষে বেড়ে দাঁড়িয়েছে ২৪,১৬২ কোটিতে। এক কথায় এই বৃদ্ধি ১৩ হাজার গুণ। অর্থ মূল্যের অঙ্কে ২০১৬-২০১৭ অর্থবর্ষে বিনিময় মূল্য ছিল ০.০৭ লক্ষ কোটি টাকা। ২০২৫-২০২৬ এ যা দাঁড়িয়েছে প্রায় ৩১৪ লক্ষ কোটি টাকায়। অর্থাৎ, আর্থিক অঙ্কের বিনিময় ৪ হাজার গুণ বৃদ্ধি পেয়েছে।
ভারতের ডিজিটাল জনপরিকাঠামোয় ইউপিআই এক নির্ভরযোগ্য ভিত্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। কোনোরকম তৃতীয় মধ্যস্থতাকারী ছাড়াই ব্যক্তি থেকে ব্যক্তি অথবা ব্যক্তি থেকে ব্যবসায়িক ক্ষেত্রে একবারেই লেনদেন সম্পন্ন করা যাচ্ছে। লক্ষ লক্ষ ব্যবহারকারীর পছন্দের মাধ্যম হয়ে উঠেছে ইউপিআই। ডিজিটাল বিভাজন দূর করে আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে চলতে ডিজিটাল আর্থিক পরিষেবার ক্রমশ প্রসার ঘটে চলেছে এবং ইউপিআই ব্যক্তির ক্ষমতায়ন থেকে দেশজুড়ে সম্প্রদায়-ভিত্তিক জনঅংশগ্রহণের বিপুল পরিসর গড়ে দিচ্ছে।
এই ইউপিআই ব্যবস্থা আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। আইএমএফ বিনিময় অঙ্কের নিরিখে বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্টস ব্যবস্থা হিসেবে একে স্বীকৃতি দিয়েছে। এটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল জনপরিকাঠামোয় ভারতের নেতৃত্বকে তুলে ধরেছে।
দেশের মধ্যে ইউপিআই – এর মাধ্যমে লেনদেন এক সময়ে সীমাবদ্ধ থাকলেও ডিজিটাল পেমেন্ট পরিষেবায় এই উদ্ভাবনী মাধ্যম এখন বিশ্ব স্বীকৃতি পেয়েছে। ২০২৫ সালে বিশ্বের রিয়েলটাইম বিনিময় অঙ্কের নিরিখে ইউপিআই ৪৯ শতাংশ স্থান দখল করে রয়েছে। আইএমএফ যাকে এক মাইলফলক হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রতিদিন ৬৬ কোটিরও বেশি লেনদেনের মাধ্যমে ইউপিআই বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্ক’কে ছাপিয়ে সুরক্ষিত অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভারত’কে বিশ্ব নেতৃত্বের জায়গা করে দিয়েছে।
আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ইউপিআই বৈশ্বিক মঞ্চ হিসেবেও দেখা দিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী, ফ্রান্স, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, সিঙ্গাপুর, মরিশাস, কাতার, কম্বোডিয়া, গ্রীস সহ বিশ্বের ১১টি দেশ ইউপিআই ব্যবস্থাকে গ্রহণ করেছে।
ভারতে ডিজিটাল পেমেন্ট পরিমণ্ডলে ইউপিআই আগামী দশকে এক রূপান্তরমূলক চালিকাশক্তি হয়ে উঠতে চলেছে। ইউপিআই পরিমণ্ডলের মধ্যে নতুন ব্যবহারকারী থেকে ব্যবসায়িক – সকলকেই এর অন্তর্ভুক্ত করা হচ্ছে। ভারত সরকার আগামী দিনে ইউপিআই-ভিত্তিক উদ্ভাবন এবং ভারতে ডিজিটাল পেমেন্ট পরিমণ্ডলে সহায়ক নীতি, প্রযুক্তিগত অগ্রগতি এবং বৃহত্তর আর্থিক অন্তর্ভুক্তিকরণের পথ গড়ে দিতে দায়বদ্ধ।
বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302657®=48&lang=2
SC/AB/SB
(रिलीज़ आईडी: 2302689)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Khasi
,
English
,
Gujarati
,
Urdu
,
Nepali
,
हिन्दी
,
Marathi
,
Bengali-TR
,
Assamese
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam