স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

২০১৯ থেকে ২০২৬ সময়কালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহের তত্ত্বাবধানে ২৭৪ জন পলাতক অপরাধীকে ভারতে নিয়ে আসা সম্ভব হয়েছে

प्रविष्टि तिथि: 04 AUG 2026 1:15PM by PIB Agartala
 

নয়াদিল্লি, ৪ আগস্ট ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহের তত্ত্বাবধানে প্রশাসন পলাতক অপরাধীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণে অঙ্গীকারবদ্ধ। সরকারের এই নীতির প্রতিফলন ঘটছে ২০১৯ সাল থেকে। ২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যে ৩৬টি দেশ থেকে ২৭৪ জন পলাতক অপরাধীকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে আর্থিক ক্ষেত্রে পলাতক অপরাধী সংক্রান্ত ২০১৮ সালের আইনটিকে কার্যকর করায় এটি সম্ভব হয়েছে। ২০১৪ সালের আগে দেশে পলাতক অপরাধীদের প্রত্যর্পণের ক্ষেত্রে যে নিয়মগুলি ছিল সেগুলি বর্তমান সময়ের চাহিদা পূরণ করে না। সেই সময় মাত্র ৩৭টি দেশের সঙ্গে অপরাধী প্রত্যর্পণ চুক্তি ছিল। ২০০৪ থেকে ২০১৩ সালের মধ্যে প্রতি বছর ভারতে গড়ে চারজন পলাতক অপরাধীকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হত। ১১০টি এ সংক্রান্ত অনুরোধ বকেয়া ছিল। পূর্ববর্তী সরকারগুলির রাজনৈতিক সদিচ্ছার অভাব থাকার কারণে এই ধরনের অপরাধীদের দেশে ফিরিয়ে আনা যেত না। মোদী সরকার পলাতক অপরাধীদের প্রত্যর্পণের বিষয়টিকে জাতীয় স্তরে অগ্রাধিকার দিয়ে আসছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহের তত্ত্বাবধানে ভারতে এই ধরনের অপরাধীদের মোকাবিলা করতে একটি সুসংহত ও প্রযুক্তি-নির্ভর মডেল গড়ে তোলা হয়েছে। সরকার এক্ষেত্রে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দিয়েছে। এগুলি হল – আন্তর্জাতিক স্তরে সহযোগিতা বৃদ্ধি, বলিষ্ঠ সমন্বয় এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে যথাযথ কূটনীতি বজায় রেখে চলা। পলাতক অপরাধীদের নানা ধরণের কার্যকলাপের ফলে দেশের সার্বভৌমত্ব, আর্থিক স্থিরতা, আইন-শৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তার মতো বিষয়গুলি প্রভাবিত হয়। শ্রী শাহের তত্ত্বাবধানে এই ধরনের অপরাধীদের দেশে ফিরিয়ে আনার বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিয়েছে। এই লক্ষ্যে একগুচ্ছ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার ফলে প্রত্যর্পণ প্রক্রিয়াটিকে আরও শক্তিশালী করে তোলা সম্ভব হয়েছে। মোদী সরকারের উদ্যোগের কারণেই ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। গত তিন বছরে ৪০১ জন পলাতক অপরাধীর বিরুদ্ধে এ ধরনের নোটিশ জারি করা হয়েছে।

মোদী সরকার BHARATPOL ব্যবস্থার সূচনা করেছে। এই ব্যবস্থায় ইন্টারপোলের সঙ্গে ১,৪০০টি সংস্থা সমন্বয় বজায় রেখে চলে। এর ফলে, প্রয়োজনীয় তথ্য মাত্র ৩-১০ দিনের মধ্যেই আদানপ্রদান করা সম্ভব হয়। এছাড়াও, সরকার জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ-এর সংশোধনী আইন এবং অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইনের সংশোধনীকে কার্যকর করেছে। পাশাপাশি, এই প্রথম পলাতক অপরাধীদের বিরুদ্ধে তিনটি নতুন ফৌজদারি আইনকে কার্যকর করা হয়েছে। পলাতক অপরাধীদের অনুপস্থিতিতেও ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৫ এবং ৩৫৬ ধারার মাধ্যমে এখন বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

আর্থিক তছরূপ প্রতিহত আইনকে আরও কঠোরভাবে কার্যকর করা মধ্য দিয়ে মোদী সরকার ২০১৯-২৬ সময়কালে পলাতক অপরাধীদের ১৭,৮৭৪ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে। এই সময়কালে আর্থিক ক্ষেত্রে পলাতক অপরাধীদের থেকে ১৮,৭৬২ কোটি টাকা আদায় করা সম্ভব হয়েছে। ‘অপারেশন ত্রিশূল’-এর মাধ্যমে মোদী সরকার কৃত্রিম উপগ্রহের প্রযুক্তি এবং ডিজিটাল আঙুলের ছাপকে কাজে লাগিয়ে বিদেশে আত্মগোপন করে থাকা পলাতক অপরাধীদের সন্ধান চালাচ্ছে। এইসব অপরাধীরা বিদেশে গিয়ে নিজেদের নাম বদলে ফেলে। নতুন নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের খোঁজ চালানো সম্ভব হচ্ছে।

এ বছরের জানুয়ারি মাসে ইন্টেলিজেন্স ব্যুরো বিভিন্ন তদন্তকারী সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর জন্য একটি স্ট্যান্ডিং ফোকাস গ্রুপ গঠন করেছে। পলাতক অপরাধীদের মামলাগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তি করার জন্য এই গোষ্ঠীকে দায়িত্ব দেওয়া হয়েছে। গোষ্ঠীর সদস্যরা এর জন্য প্রয়োজনীয় ড্যসিয়ার তৈরি করে বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন। এক্ষেত্রে রাজ্যগুলিকে কেন্দ্রীয় স্তরে সহযোগিতা করা হচ্ছে। যেসব পলাতক অপরাধী বিদেশে আত্মগোপন করে আছে, তাদের মামলাগুলিকে আর নিষ্ক্রিয় তালিকায় রাখা হচ্ছে না, এক্ষেত্রে একটি সমন্বিত ও সক্রিয় ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হচ্ছে।

পলাতক অপরাধীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য গৃহীত উদ্যোগগুলি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/aug/doc202684943601.pdf

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2294398) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , हिन्दी , Bengali , Odia , Khasi , English , Urdu , Marathi , Nepali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Tamil , Telugu_Vw , Telugu , Kannada