স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

দোল যাত্রা এবং দোল পূর্ণিমা উপলক্ষে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অসমের মানুষকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শা

প্রকাশিত: 03 MAR 2026 12:33PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৩ মার্চ, ২০২৬

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ দোল যাত্রা ও দোল পূর্ণিমা উপলক্ষে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অসমের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

এক্স বার্তায় একাধিক পোস্টে শ্রী অমিত শাহ বলেছেন, “দোল যাত্রা উপলক্ষে আমার পশ্চিমবঙ্গের ভাইবোনদের শুভেচ্ছা। এই উৎসব শিকড়, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আমাদের সংযোগ আরও সুদৃঢ় করুক এবং সকলের জীবনে সুখ-সমৃদ্ধি নিয়ে আসুক।”

“দোল পূর্ণিমা উপলক্ষে ওড়িশার মানুষকে আন্তরিক শুভেচ্ছা। ভগবান কৃষ্ণের সঙ্গে মিলনের এই সানন্দ উৎসব সকলের জন্য আনন্দ ও সৌভাগ্যের আশীর্বাদ বর্ষণ করুক।”

“দোল যাত্রার শুভ উপলক্ষে অসমে আমাদের ভাই-বোনদের শুভেচ্ছা। ভক্তি ও রঙের এই উৎসব সকলের জীবনকে সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক।”

 

SC/SD/SKD


(রিলিজ আইডি: 2235141) ভিজিটরের কাউন্টার : 47