অর্থমন্ত্রক
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
প্রকাশিত:
01 FEB 2026 1:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
সংসদে আজ ২০২৬-২৭ অর্থবর্ষের সাধারণ বাজেটে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রকে অগ্রগতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেছেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য তিনি ১০ হাজার কোটি টাকার তহবিল গঠনের কথা ঘোষণা করেছেন। এছাড়া, অর্থের যোগান অব্যাহত রাখতে এমএসএমই ক্ষেত্রের জন্য ৭ লক্ষ কোটি টাকারও বেশি আর্থিক সংস্থানের ব্যবস্থা রাখা হয়েছে।
শ্রীমতী সীতারমন জানিয়েছেন, আইসিএআই, আইসিএসআই, আইসিএমএআই – এর মতো পেশাদারী প্রতিষ্ঠানগুলিতে স্বল্পমেয়াদী পাঠক্রম চালুর ক্ষেত্রে সরকার সহায়তা করবে। এর লক্ষ্য হ’ল – ‘কর্পোরেট মিত্র’ তৈরি করা। মূলত, টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলিতে এই ব্যবস্থা নেওয়া হবে।
SC/MP/SB
(রিলিজ আইডি: 2221650)
ভিজিটরের কাউন্টার : 52
এই রিলিজটি পড়তে পারেন:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada