প্রধানমন্ত্রীরদপ্তর
সমষ্টিগত প্রচেষ্টার ফলে ভারতে বাঘের সংখ্যা ক্রমশ বাড়ছে: প্রধানমন্ত্রী
প্রকাশিত:
03 DEC 2024 7:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ ডিসেম্বর ২০২৪
বাঘ সংরক্ষণে দেশের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, ভারতের বাঘের সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে ক্রমাগত বাড়ছে। তিনি আরও বলেন, দেশের ৫৭-তম টাইগার রিজার্ভের সংযোজন আমাদের শতাব্দী প্রাচীন প্রকৃতিপ্রেম ও সংরক্ষণের ঐতিহ্যেরই প্রতিফলন।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদবের এক্স-হ্যান্ডেলে করা পোস্টের জবাবে প্রধানমন্ত্রী লেখেন:
“প্রকৃতিপ্রেমীদের জন্য এটি এক অসাধারণ খবর, আমাদের শতাব্দী প্রাচীন প্রকৃতি সংরক্ষণের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার ফলেই ভারতের বাঘের সংখ্যা সময়ের সঙ্গে বেড়েছে এবং আমি নিশ্চিত এই উদ্দীপনা আগামী দিনেও অব্যাহত থাকবে।”
***
SSS/SS
(রিলিজ আইডি: 2176997)
ভিজিটরের কাউন্টার : 18
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam