প্রকাশিত:
04 JUL 2024 2:40PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ জুলাই, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর বাসভবনে আইসিসি টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় পুরুষ ক্রিকেট দলকে আতিথ্য জানালেন।
প্রধানমন্ত্রী ‘এক্স’-হ্যান্ডেলে এক বার্তায় লিখেছেন—
“আমাদের চ্যাম্পিয়নদের সঙ্গে এক অসাধারণ সাক্ষাৎ!
৭, লোক কল্যাণ মার্গে বিশ্বকাপজয়ী দলকে আতিথ্য জানিয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে তাঁদের অভিজ্ঞতা নিয়ে এক স্মরণীয় আলোচনায় অংশ নিয়েছি।”
SSS/TM