প্রধানমন্ত্রীরদপ্তর
এনডিএ-র উপরাষ্ট্রপতি পদে মনোনীত থিরু সিপি রাধাকৃষ্ণণজি দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে
প্রকাশিত:
18 AUG 2025 3:14PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ অগাস্ট, ২০২৫
এনডিএ-র উপরাষ্ট্রপতি পদে মনোনীত থিরু সিপি রাধাকৃষ্ণণজি আজ দিল্লিতে দেখা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে।
এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:
“দেখা হয়েছে থিরু সিপি রাধাকৃষ্ণণজির সঙ্গে। উপরাষ্ট্রপতি পদের জন্য এনডিএ মনোনীত করায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। তাঁর দীর্ঘদিনের জনসেবা এবং বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা আমাদের দেশকে প্রভূত সমৃদ্ধ করবে। একইরকম নিষ্ঠা এবং সংকল্প যা তিনি আগে প্রদর্শন করেছেন, সেইভাবেই দেশকে তিনি সেবা করে যাবেন কামনা করি।”
SC/AP/SKD
(রিলিজ আইডি: 2157497)
ভিজিটরের কাউন্টার : 22
এই রিলিজটি পড়তে পারেন:
Telugu
,
Manipuri
,
English
,
Gujarati
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali-TR
,
Punjabi
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam