প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী সান মার্টিন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন
প্রকাশিত:
06 JUL 2025 12:52AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৬ জুলাই ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আর্জেন্টিনার জাতির পিতা জেনারেল হোসে দে সান মার্টিনের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আর্জেন্টিনা সফর শুরু করেন।
প্রধানমন্ত্রী প্লাজা সান মার্টিন পরিদর্শন করেন এবং স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি জেনারেল হোসে দে সান মার্টিনের প্রতি শ্রদ্ধা জানান, আর্জেন্টিনা এবং দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশের মুক্তিদাতা হিসেবে তাঁর স্থায়ী উত্তরাধিকারকে স্বীকৃতি দেন। ভারত তাঁর অবদান এবং তাঁর মূল্যবোধকে লালন করে। নয়াদিল্লিতে আর্জেন্টিনার বীরের নামে নামকরণ করা একটি রাস্তা আমাদের তাঁর উত্তরাধিকারের কথা স্মরণ করিয়ে দেয়। এটি দুই দেশের মধ্যে উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি উজ্জ্বল প্রতীক হিসেবে রয়েছে।
SC/SB/AS
(রিলিজ আইডি: 2142678)
ভিজিটরের কাউন্টার : 22
এই রিলিজটি পড়তে পারেন:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam