প্রকাশিত:
01 FEB 2024 12:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২৪
২০২৪-২৫ অন্তর্বতী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, ভাড়া বাড়ি, বস্তি, চালাঘর কিংবা অনুমোদিত কলোনীতে বসবাসকারী মধ্যবিত্ত শ্রেণীর নির্বাচিত অংশকে বাড়ি কেনা কিংবা তৈরির ক্ষেত্রে সরকার সহায়তা দেবে।
পিএম আবাস যোজনা (গ্রামীণ)-এর সাফল্যের কথা উল্লেখ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, কোভিডের চ্যালেঞ্জ সত্ত্বেও প্রকল্প রূপায়নের কাজ এগিয়ে গেছে এবং ৩ কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের কাছে পৌঁছনো সম্ভব হয়েছে। আগামী ২ বছরে আরও ২ কোটি বাড়ি তৈরি করা হবে বলে অর্থমন্ত্রী জানান।
শ্রীমতী নির্মলা সীতারম বলেন, ২০৪৭ নাগাদ ভারতকে ‘বিকশিত ভারত’ করে তুলতে সরকার সর্বাত্মক এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে এগোচ্ছে।
PG/AC/NS…