প্রধানমন্ত্রীরদপ্তর
মহিলাদের স্বনিযুক্তির লক্ষ্যে উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
16 MAY 2023 9:37AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ মে, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহিলাদের স্বনিযুক্তির লক্ষ্যে উদ্যোগের প্রশংসা করেছেন।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফাড়নবীশ এক ট্যুইট করে জানান, মুম্বাইয়ের ২৭ হাজার মহিলাকে সেলাই মেশিন, চাক্কি, মশলা তৈরির যন্ত্র প্রভৃতি বিএমসি-র প্রকল্পের অধীন স্বনিযুক্তি ক্ষেত্রে মুম্বাইয়ের চুনাভাত্তিতে সোমাইয়া ময়দানে এক অনুষ্ঠানে বিতরণ করার পর তাঁরা রীতিমত স্বশক্তি অর্জন করেছেন।
উপমুখ্যমন্ত্রীর এই ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন,
“মহিলা স্বশক্তিকরণ প্রসারের লক্ষ্যে প্রশংসনীয় উদ্যোগ।”
PG/AB/NS
(রিলিজ আইডি: 1924662)
ভিজিটরের কাউন্টার : 143
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam