প্রধানমন্ত্রীরদপ্তর
সাইরাস মিস্ত্রীর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন
প্রকাশিত:
04 SEP 2022 6:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ সেপ্টেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাইরাস মিস্ত্রীর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী বলেছেন, সাইরাস ছিলেন একজন সম্ভাবনাময় শিল্পোদ্যোগী, যিনি আর্থিক দিক থেকে এক শক্তিশালী ভারত গড়ে তোলায় বিশ্বাসী ছিলেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “সাইরাস মিস্ত্রীর অকাল প্রয়াণ দুর্ভাগ্যজনক। তিনি ছিলেন একজন সম্ভাবনাময় শিল্পোদ্যোগী, যিনি আর্থিক দিক থেকে এক শক্তিশালী ভারত গড়ে তোলায় বিশ্বাসী ছিলেন। তাঁর প্রয়াণ শিল্প ও বাণিজ্য জগতের এক অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি”।
PG/CB/SB
(রিলিজ আইডি: 1856827)
ভিজিটরের কাউন্টার : 133
এই রিলিজটি পড়তে পারেন:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam