প্রধানমন্ত্রীরদপ্তর
কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ভারতীয় পুরুষ হকি দলের রৌপ্য পদক জয়ে প্রধানমন্ত্রী গর্বিত
প্রকাশিত:
08 AUG 2022 8:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ আগস্ট, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বার্মিংহাম কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় রৌপ্য পদক জয়ের জন্য ভারতীয় পুরুষ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ভারতীয় পুরুষ হকি দল যে অদম্য মানসিকতায় খেলে রৌপ্য পদক জয় করেছে তার জন্য আমি গর্বিত। আমি নিশ্চিত আগামী দিনেও এই দল দেশকে গর্বিত করবে এবং হকি খেলার প্রতি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করবে। #Cheer4India”
PG/CB/NS
(রিলিজ আইডি: 1850550)
ভিজিটরের কাউন্টার : 164
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam