প্রধানমন্ত্রীরদপ্তর
কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ী শ্রীকান্ত কিদাম্বী’কে প্রধানমন্ত্রীর অভিনন্দন
এটি তাঁর কমনওয়েলথ প্রতিযোগিতায় চতুর্থ পদক জয়, এর মাধ্যমে তাঁর দক্ষতা ও ধারাবাহিকতা প্রতিফলিত: প্রধানমন্ত্রী
প্রকাশিত:
08 AUG 2022 8:25AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ অগাস্ট, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বার্মিংহাম কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ী শ্রীকান্ত কিদাম্বী’কে অভিনন্দন জানিয়েছেন। কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় চতুর্থবার পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ভারতীয় ব্যাডমিন্টনের এক কিংবদন্তী @srikidambi কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতা ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেছেন। এটি তাঁর কমনওয়েলথ প্রতিযোগিতায় চতুর্থবার পদক জয়, এর মাধ্যমে তাঁর দক্ষতা ও ধারাবাহিকতা প্রতিফলিত হয়েছে। তাঁকে অভিনন্দন জানাই। তিনি উদীয়মান খেলোয়াড়দের অনুপ্রাণিত করুন এবং ভারতকে আরও গর্বিত করে তুলুন। #Cheer4India"।
PG/CB/SB
(রিলিজ আইডি: 1849970)
ভিজিটরের কাউন্টার : 139
এই রিলিজটি পড়তে পারেন:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam