প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী বিশিষ্ট স্থপতি শ্রী বালকৃষ্ণ দোশীকে ব্রিটেনের রাজকীয় স্বর্ণপদক-২০২২- এ ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন
প্রকাশিত:
10 DEC 2021 2:18PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ ডিসেম্বর, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট স্থপতি বালকৃষ্ণ দোশীর সঙ্গে কথা বলেছেন এবং ২০২২-এর রাজকীয় স্বর্ণপদক পাওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় বলেছেন, " বিশিষ্ট স্থপতি শ্রীবালকৃষ্ণ দোশিজীর সাথে কথা বলেছি এবং ২০২২ সালের রাজকীয় স্বর্ণ পদক পাওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। স্থাপত্যের জগতে তাঁর অবদান গুলি স্মরণীয় হয়ে রয়েছে। তাঁর কাজগুলি সৃজনশীলতা, স্বতন্ত্রতা এবং বৈচিত্র্যময় প্রকৃতির জন্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়।"
বালকৃষ্ণ দোশী একজন ভারতীয় স্থপতি। তিনি ভারতীয় স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত।
CG/ SB
(রিলিজ আইডি: 1780358)
ভিজিটরের কাউন্টার : 160
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam