প্রকাশিত:
24 NOV 2021 1:46PM by PIB Kolkata
নতুনদিল্লী, ২৪ নভেম্বর, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ লোচিত দিবসে লোচিত বরফুকনকে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন; ‘ আজ লোচিত দিবস । এই উপলক্ষ্যে আমি বীর লোচিত বরফুকনকে শ্রদ্ধা জানাই। শৌর্য এবং আসামের সংস্কৃতি রক্ষায় তাঁর অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। সকলের জন্য সাম্য , ন্যায় ও মর্যাদা রক্ষায় তিনি ছিলেন অঙ্গীকারবদ্ধ।
CG/CB/NS