প্রধানমন্ত্রীরদপ্তর
ইউপিএসসি’র সিভিল সার্ভিস পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশিত:
25 SEP 2021 4:42AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইউপিএসসি’র সিভিল সার্ভিস পরীক্ষায় সফল প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
এক গুচ্ছ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় যাঁরা সফল হয়েছেন, তাঁদের অভিনন্দন। জনসেবার এক দারুণ সুযোগ ও সুন্দর ভবিষ্যৎ আপনাদের প্রতীক্ষায় রয়েছে।
যাঁরা পরীক্ষায় সফল হয়েছেন, তাঁরা আমাদের দেশের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।
ইউপিএসসি পরীক্ষায় যেসব তরুণ বন্ধুরা সাফল্য পেলেন না, তাঁদের উদ্দেশে বলি – আপনারা প্রত্যেকেই যথেষ্ট প্রতিভাবান। আপনাদের জন্য আরও অনেক সুযোগ অপেক্ষা করে রয়েছে।
আরও বলি, ভারতে নানা সুযোগ রয়েছে, যেগুলির সন্ধান জরুরি। আপনারা যাই সিদ্ধান্ত নিন না কেন, তার জন্য আপনাদের সকলকে আমার শুভেচ্ছা।
CG/CB/SB
(রিলিজ আইডি: 1758046)
ভিজিটরের কাউন্টার : 210
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam