প্রকাশিত:
27 AUG 2021 10:41PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ অগাস্ট ,২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একদিনে রেকর্ড সংখ্যক টিকাদানের বিষয়ে উচ্ছ্বসিত প্রশংসা জানিয়েছেন এবং বলেছেন, একদিনে ১ কোটি টিকা দেওয়া একটি গুরুত্বপূর্ণ কীর্তি । এক ট্যুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন;
“আজ টিকাদানের সংখ্যা রেকর্ড সৃষ্টি করেছে !
১ কোটি টিকাদানের সংখ্যা অতিক্রম করে যাওয়া একটি গুরুত্বপূর্ণ কীর্তি । যারা টিকা নিচ্ছেন এবং যারা টিকাকরণের প্রক্রিয়া চালাচ্ছেন, তাদের সাফল্য এটি ।”
CG/SS/NR