প্রকাশিত:
28 APR 2021 9:11AM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৮শে এপ্রিল, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট শিক্ষাবিদ, জনপ্রিয় কলামিস্ট ও সৃজনশীল লেখক শ্রী মনোজ দাসের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় শ্রী মোদী বলেছেন, “বিশিষ্ট শিক্ষাবিদ, জনপ্রিয় কলামিস্ট ও সৃজনশীল লেখক শ্রী মনোজ দাস অনেকের থেকে আলাদা ছিলেন। ইংরেজি ও ওডিয়া সাহিত্যে তাঁর অবদান প্রচুর। শ্রী অরবিন্দ দর্শনের তিনি ছিলেন অগ্রণী বিশেষজ্ঞ। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানাই। ওঁ শান্তি। “
SDG/CB/