প্রধানমন্ত্রীরদপ্তর

দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক হিসেবে মনোনীত হওয়ার জন্য রজনীকান্তকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: 01 APR 2021 11:17AM by PIB Kolkata

নতুনদিল্লি, ১লা এপ্রিল, ২০২১


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক হিসেবে মনোনীত হওয়ার জন্য শ্রী রজনীকান্তকে অভিনন্দন জানিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “প্রজন্মের পর প্রজন্ম জুড়ে জনপ্রিয়, খুব কম মানুষই এধরণের কাজ করতে পারেন, নানা ভুমিকায় অভিনয়, জনপ্রিয় ব্যক্তিত্ব...... আর তিনিই হলেন শ্রী  @rajinikanthজি।  

এটি দারুণ খুশির খবর যে থ্যালাইভাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হবে। তাঁকে অভিনন্দন জানাই। “  

***

 

 

CG/CB


(রিলিজ আইডি: 1708928) ভিজিটরের কাউন্টার : 300