গোয়া ২০ নভেম্বর ২০২৬
৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব — ইফির সব জায়গায় প্রত্যেক চলচ্চিত্রপ্রেমী যাতে সহজেই যেতে পারেন সেটি নিশ্চিত করতে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এনএফডিসি, 'স্বয়ম' এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এর ফলে ভিন্ন ভাবে সক্ষম সিনেমাপ্রেমীরা সহজেই এই উৎসবে ঘোরাঘুরি করতে পারবেন। এর আগে ৫৫তম ইফি এবং ১৮তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সংস্থা দুটি যৌথভাবে কাজ করেছে।
'অ্যাক্সেসিবিলিটি পার্টনার' বা সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নিশ্চিত করার অংশীদার হিসেবে, 'স্বয়ম' উৎসবের বিভিন্ন কেন্দ্রগুলিতে 'অ্যাক্সেসিবিলিটি অডিট' বা সহজগম্যতা সংক্রান্ত নজরদারী চালাচ্ছে। এর উদ্দেশ্য ভিন্ন ভাবে সক্ষম দর্শকরা যাতে সহজেই একজায়গা থেকে অন্য জায়গা যেতে পারেন , সেটি নিশ্চিত করা। পাশাপাশি দর্শকরা যাতে আরও নিরাপদে ও সহজে চলাচল করতে পারেন , তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করা হবে।
এনএফডিসি ও স্বয়মের মধ্যে অংশীদারিত্বের ফলে উৎসবের স্বেচ্ছাসেবকদের জন্য প্রতিবন্ধকতা ও সহজে চলাচল করতে পারা সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছে। ভিন্ন ভাবে সক্ষম বা চলাফেরায় সমস্যা হয়, এ ধরণের ব্যক্তিদের দৈনন্দিন জীবনে সম্মুখীন হওয়া বাধাগুলো সম্পর্কে নানা তথ্য যাতে দর্শক ও উৎসবের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানতে পারেন, তার জন্য একটি 'অ্যাক্সেসিবিলিটি সিমুলেশন জোনের ব্যবস্থা করা হবে।
এই অংশীদারিত্বের মধ্য দিয়ে ভারতের প্রধান চলচ্চিত্র উৎসব এক প্রকৃত অন্তর্ভুক্তিমূলক আয়োজনে পরিণত হবে। ভিন্নভাবে সক্ষম ব্যক্তিরা এবং চলাফেরা করতে সমস্যা হয় , এ ধরণের ব্যক্তিরা কারো সাহায্য ছাড়াই উৎসবে অন্যদের সঙ্গে শামিল হতে পারেন এবং গল্প বলার ক্ষমতার অভিজ্ঞতা যাতে অর্জন করতে পারেন, সেটিও নিশ্চিত হবে।
*****
PS/AL