তথ্যওসম্প্রচারমন্ত্রক
রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তথ্য ও জনসংযোগ দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আধিকারিকরা
প্রকাশিত:
25 AUG 2026 6:46PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ অগাস্ট ২০২৬
নতুন দিল্লিতে আজ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তথ্য ও জনসংযোগ দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আধিকারিকরা।
বৈঠকে পৌরোহিত্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী চঞ্চল কুমার। তিনি বলেন, দেশের বিকাশকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত ‘সপ্তধারা’য় ভারতের সফ্ট পাওয়ার এবং সৃজনধর্মী অর্থনীতির বিশেষ গুরুত্ব রয়েছে। এই পরিসরকে সমৃদ্ধ করতে কেন্দ্র-রাজ্য সমন্বয় জরুরি। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সাংস্কৃতিক সম্পদকে এক্ষেত্রে কাজে লাগাতে হবে।
পরিকাঠামো, ইজ অফ ডুয়িং বিজনেস এবং সৃজনশীল পরিমণ্ডল গড়ে তোলার কাজে কেন্দ্র-রাজ্য সমন্বয় আরও বাড়ানোর কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব। ওয়েভস ২০২৭, ওয়েভস বাজার, ওয়েভএক্স কিংবা ক্রিয়েট ইন ইন্ডয়া চ্যালেঞ্জের মতো জাতীয় মঞ্চগুলি অরেঞ্জ ইকোনমির ক্ষেত্রে কর্মরত স্টার্টআপগুলির কাছে বিপণন ও বিনিয়োগের সুবিধা আরও বেশি করে এনে দিতে পারে বলে তিনি উল্লেখ করেন।
প্রাদেশিক স্তরে প্রতিনিধিরাও তাঁদের বক্তব্য তুলে ধরেন বৈঠকে। অরেঞ্জ ইকোনমিকে এগিয়ে নিয়ে যেতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তাঁরা।
সরকারি গণমাধ্যমকে আরও জোরদার করে তোলার বিষয়টিও বৈঠকে উঠে আসে। এই প্রসঙ্গে গুরুত্ব পায় জনসংযোগের মতো বিষয়গুলি। প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিওডিক্যালস অ্যাক্ট ২০২৩-এর আওতায় প্রেস সেবা পোর্টালের মাধ্যমে ডিজিটাল পন্থাকে কাজে লাগিয়ে গ্রন্থাগারগুলিকে পুনরুজ্জীবিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই লক্ষ্যে কাজ চলবে সমগ্র শিক্ষা কর্মসূচির আওতায়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব পিআইবি-র আঞ্চলিক কেন্দ্রগুলির সঙ্গে রাজ্য স্তরের তথ্য ও জনসম্পর্ক দপ্তরের যোগাযোগ বৃদ্ধির কথা বলেন। দূরদর্শন ও আকাশবাণীর আঞ্চলিক কেন্দ্রগুলির সঙ্গেও পিআইবি কেন্দ্রগুলিকে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে বলে তিনি মনে করিয়ে দেন।
SC/AC/NS
(রিলিজ আইডি: 2303491)
ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন:
Malayalam
,
English
,
Khasi
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada