তথ্যওসম্প্রচারমন্ত্রক
পিআইবি ফ্যাক্ট চেকিং, জনপরিষেবা সম্প্রচার এবং ডিজিটাল মিডিয়া বিধিনিয়মের মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য পরিবেশন আরও জোরদার করতে সরকারের প্রয়াস
प्रविष्टि तिथि:
12 AUG 2026 3:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ অগাস্ট ২০২৬
ভারত সরকারের প্রধান তথ্য প্রচারকারী সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো- পিআইবি বিভিন্ন গণমাধ্যমের সাহায্যে মানুষের কাছে সময়োপযোগী, বিশ্বাসযোগ্য ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়ার কাজ করে। জন পরিষেবা সম্প্রচারের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে প্রসার ভারতী। বিভিন্ন আঞ্চলিক ভাষা ও উপভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে তথ্য পরিবেশন করা হয়।
সরকারি কর্মসূচি ও নীতি সম্পর্কিত ভুয়ো খবর ছড়ানো রুখতে সরকার পিআইবিতে একটি ফ্যাক্ট চেক ইউনিট স্থাপন করেছে। এই ইউনিট কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর, রাষ্ট্রায়ত্ব সংস্থা এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারি সংগঠন সম্পর্কিত তথ্য সুসংগঠিতভাবে যাচাই করে। যাচাই করা তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।
দূরদর্শন ও আকাশবাণীও যাচাই করা তথ্য সংবাদ বুলেটিন, বিভিন্ন অনুষ্ঠান ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয়। ডিজি নিউজে কোনও সংবাদ সম্প্রচারের আগে সেটিকে বহুস্তরীয় সম্পাদকীয় নিরীক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। এতে কঠোরভাবে তথ্য যাচাই, একাধিক নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তথ্যের সত্যতা যাচাই, সম্পাদকীয় পর্যালোচনা- সবই অন্তর্ভুক্ত হয়েছে। ভুয়ো তথ্য ও মিথ্যা প্রচারের মোকাবিলায় পিআইবি ফ্যাক্ট চেকের বিষয়বস্তু নিয়মিতভাবে দূরদর্শন ও আকাশবাণী সংবাদ এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে প্রচার করা হয়।
তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর আওতায় প্রণয়ন করা বিধি নিয়মে মধ্যস্থতাকারী সংস্থাগুলির জন্য যথাযথ সতর্কতা ও দায়িত্ব পালনের সংস্থান রয়েছে। ডিজিটাল সংবাদ এবং ওটিটি প্ল্যাটফর্মগুলির জন্য একটি নীতি নির্দেশিকা তৈরি করা হয়েছে। অভিযোগ নিষ্পত্তির জন্য রয়েছে ত্রিস্তরীয় ব্যবস্থা।
ডিজিডিএফসি প্রকল্পের মাধ্যমে চলচ্চিত্র উৎসবের আয়োজন, ভারতীয় চলচ্চিত্রের প্রচার, আন্তর্জাতিক ক্ষেত্রে অংশগ্রহণ, চলচ্চিত্র সংরক্ষণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। ইন্ডিয়া সিনে হাব এক জানালা ব্যবস্থার মাধ্যমে চলচ্চিত্রের শ্যুটিং-এর অনুমতি পাওয়ার প্রক্রিয়াকে সহজ করে। ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের আওতায় ভারতের চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণ, পুনরুদ্ধার, ডিজিটাইজেশন ও আর্কাইভে সংরক্ষণের কাজ করা হয়।
২০২৫ সালের মে মাসে মুম্বাইতে সরকার প্রথমবার ওয়েভস-এর আয়োজন করে। ভারতকে বিশ্বব্যাপী কনটেন্ট সৃষ্টির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে ১০০টিরও বেশি দেশের ক্রেতা, বিনিয়োগকারী, ওটিটি প্ল্যাটফর্ম ও প্রযুক্তি বিশেষজ্ঞরা যোগ দেন।
সম্প্রচার ক্ষেত্রে প্রসার ভারতী বিশ্বের বিভিন্ন সম্প্রচার সংস্থার সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখে। বর্তমানে বিভিন্ন দেশের সম্প্রচার সংস্থাগুলির সঙ্গে প্রসার ভারতীর ৪৮টি সমঝোতাপত্র রয়েছে।
লোকসভায় আজ ডঃ অলক কুমার সুমনের এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগন।
SC/SD/NS
(रिलीज़ आईडी: 2298498)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam