স্বরাষ্ট্র মন্ত্রক
সারা দেশে বর্ষা পরিস্থিতির ওপর নজর রাখছে স্বরাষ্ট্র মন্ত্রক
प्रविष्टि तिथि:
23 JUL 2026 6:08PM by PIB Kolkata
নতুন দিল্লী, ২৩ জুলাই, ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রক দেশের বর্ষা পরিস্থিতির উপর নজর রাখছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের নির্দেশনায়, প্রবল বৃষ্টিপাতের ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তাও প্রদান করছে স্বরাষ্ট্র মন্ত্রক।
২০২৬ সালের জুলাই মাসে দেশের বিভিন্ন অংশে, যেমন নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, অসম, গুজরাট, মহারাষ্ট্র, দাদরা ও নগর হাভেলি, দমন এবং জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টিপাত ও ভূমিধ্বসের ঘটনা ঘটেছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম, ভারতীয় আবহাওয়া দপ্তর , কেন্দ্রীয় জল কমিশন এবং ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস সহ অন্যান্য কেন্দ্রীয় সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করছে, যাতে রাজ্য ও জেলা পর্যায়ের জরুরি অপারেশন কেন্দ্রগুলিকে সময়মতো সতর্কবার্তা পাঠানো যায়। রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং জেলাগুলিতে আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কন্ট্রোল রুম সর্বক্ষণ উদ্ধার কার্যক্রমের তদারকিও করছে।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সংশ্লিষ্ট রাজ্য সরকারী সংস্থা, রাজ্য পুলিশ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের সঙ্গে সমন্বয় রেখে নিরলসভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে এনডিআরএফ ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে আগাম তাদের দল মোতায়েন করেছে। গত এক সপ্তাহে এনডিআরএফের দল ৫২ জন সাধারণ নাগরিককে উদ্ধার করেছে এবং ক্ষতিগ্রস্ত বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ২,২০৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে প্রতিরক্ষা মন্ত্রকও অতি অল্প সময়ের মধ্যে তাদের বিভিন্ন সম্পদ ও সক্ষমতাকে কাজে লাগিয়েছে। আটকে পড়া মানুষদের উদ্ধার, উদ্ধারকারী সংস্থাগুলিকে জনবল ও সরঞ্জাম পরিবহনে সহায়তা এবং ত্রাণসামগ্রী বিতরণের ক্ষেত্রেও প্রতিরক্ষা মন্ত্রক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
দেশজুড়ে বর্ষাপূর্ব বন্যা ও তাপপ্রবাহ মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ ১০ মে, ২০২৬ তারিখে একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। এর প্রেক্ষিতে, ৩ জুন, ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রক জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টিপাত, মেঘভাঙা বৃষ্টি, বন্যা এবং ভূমিধ্বস মোকাবিলায় সামগ্রিক প্রস্তুতি পর্যালোচনা করার জন্য আরেকটি বৈঠক আয়োজন করে। এছাড়াও, চারধাম যাত্রাপথের প্রস্তুতির বিষয়টিও স্বরাষ্ট্র মন্ত্রক নিয়মিতভাবে পর্যালোচনা করছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আন্তঃমন্ত্রকীয় কেন্দ্রীয় দল ৭ - ১০ জুলাই, ২০২৬ অরুণাচল প্রদেশ ও অসমের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে এই পরিদর্শন করা হয়। এছাড়া, টানা বৃষ্টি ও বন্যার কারণে হওয়া ক্ষয়ক্ষতির মূল্যায়নের জন্য আরেকটি আন্তঃমন্ত্রকীয় কেন্দ্রীয় দল ২৫ জুলাই, ২০২৬ থেকে অসমের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করবে।
সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত কিছু রাজ্যের মানুষের জন্য অসুবিধার সৃষ্টি করলেও, সামগ্রিকভাবে এটি পূর্বাভাস অনুযায়ী প্রায় ৩০ শতাংশ বৃষ্টির ঘাটতিকে কমিয়ে বর্তমানে প্রায় ১৫ শতাংশে নামিয়ে আনতে সহায়তা করেছে।
SC/
(रिलीज़ आईडी: 2288603)
आगंतुक पटल : 5