প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর স্লোভাকিয়া সফরকালে স্বাক্ষরিত সমঝোতাপত্র ও ঘোষণা

प्रविष्टि तिथि: 15 JUN 2026 5:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ জুন, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফরকালে যে সমঝোতাপত্র/ইচ্ছাপত্রগুলি স্বাক্ষরিত হয়েছে : 
এক দেশ থেকে অন্য দেশে শ্রমশক্তির চলাচল সংক্রান্ত সমঝোতাপত্র; 
প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে ইচ্ছাপত্র;
ডিজিটাল প্রযুক্তি সংক্রান্ত সমঝোতাপত্র;
উচ্চশিক্ষা ও গবেষণা সংক্রান্ত ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতাপত্র;
অডিও-ভিস্যুয়াল উপাদান তৈরির জন্য সমঝোতাপত্র;
কোসিকে কারিগরি বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম মেধা বিষয়ক আইসিসিআর-এর চেয়ার;
কোয়ান্টাম কমিউনিকেশন এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো রক্ষার জন্য সমঝোতাপত্র স্বাক্ষর;
আয়ুষ মন্ত্রকের অধীনস্ত পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচেরোপ্যাথি এবং স্লোভাক হেলথ স্পা পিস্টেনির মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষর;
ভারতের দিল্লির আইআইটি এবং স্লোভাক টেকনিক্যাল ইউনিভার্সিটির মধ্যে ছাত্রছাত্রী বিনিময়, বৃত্তি এবং গবেষণা ক্ষেত্রে সহযোগিতার জন্য চুক্তি স্বাক্ষর;
দু’দেশের ট্যুর অপারেটরদের মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতাপত্র;
ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি এবং স্লোভাক অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর মধ্যে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে সহযোগিতার জন্য চুক্তি।

প্রধানমন্ত্রীর সফরকালে যে বিষয়গুলির ওপর ঘোষণা হয়েছে :
দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করা;
সন্ত্রাসবাদের মোকাবিলায় যৌথ কর্মীগোষ্ঠী গঠন;
দূতাবাস পর্যায়ে আলাপ-আলোচনা বৃদ্ধি।

 

SC/CB/DM


(रिलीज़ आईडी: 2273119) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam