প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রকাশিত: 02 JUN 2026 8:27AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২  জুন  ২০২৬

 

তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। 

এক্স সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন :

“তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা। তেলেঙ্গানার অধিবাসীবৃন্দ তাঁদের উদ্ভাবনী স্পৃহা এবং উদ্যমের জন্য পরিচিত। এই রাজ্য তার গৌরবাণ্বিত সংস্কৃতি এবং ইতিহাস... সাহস ও সংকল্পের অন্যতম হিসেবে খ্যাত। বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তব রূপ দিতে তেলেঙ্গানার বিকাশের গতিপথে কেন্দ্রীয় সরকার যাবতীয় সহায়তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যবাসীর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করি।”

 


SC/AB/NS


(রিলিজ আইডি: 2267879) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam