কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

জরুরি ঋণ সরবরাহ নিশ্চয়তা প্রকল্প ৫.০-র অনুমোদন দিলো কেন্দ্রীয় মন্ত্রিসভা

প্রকাশিত: 05 MAY 2026 6:48PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ মে, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ জরুরি ঋণ সরবরাহ নিশ্চয়তা প্রকল্প ৫.০-র অনুমোদন দিয়েছে। পশ্চিম এশিয়া সংকটের ফলে স্বল্পমেয়াদে নগদ অর্থের প্রবাহে যে ঘাটতি দেখা দিয়েছে, তার মোকাবিলা করা এই প্রকল্পের উদ্দেশ্য। এর আওতায় ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানি লিমিটেডের সদস্য ঋণ প্রদানকারী সংস্থাগুলি MSME- গুলিকে ১০০% এবং MSME নয়, এমন সংস্থা ও বিমান পরিবহণ সংস্থাগুলিকে ৯০% ঋণের নিশ্চয়তা দেবে।    

 

প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য

 

যোগ্য ঋণগ্রহীতা:

• কার্যকর মূলধন আছে – এমন MSME ও MSME বহির্ভূত সংস্থা এবং তালিকাভুক্ত যাত্রীবাহী বিমান সংস্থা। তবে তাদের ৩১.৩.২৬ তারিখে ঋণ থাকতে হবে এবং তাদের হিসাবনিকাশ যথাযোগ্য হতে হবে। 

• 

 নিশ্চয়তার সীমা:

• MSME: ১০০%

• MSME বহির্ভূত ও বিমান সংস্থা : ৯০%

 

নিশ্চয়তার জন্য প্রদত্ত ফি:

• শূন্য

 

ঋণ সহায়তার পরিমাণ:

• ২০২৬ সালের চতুর্থ ত্রৈমাসিকে ব্যবহৃত সর্বোচ্চ কার্যকরী মূলধনের ২০% পর্যন্ত (সর্বোচ্চ ১০০ কোটি টাকা)

• বিমান সংস্থার ক্ষেত্রে : সর্বোচ্চ ১,৫০০ কোটি টাকা (নির্দিষ্ট শর্তসাপেক্ষে)

 

ঋণের মেয়াদ:

• MSME/ MSME বহির্ভূত : ৫ বছর (১ বছরের মোরাটোরিয়ামসহ)

• বিমান সংস্থা : ৭ বছর (২ বছরের মোরাটোরিয়ামসহ)

 

নিশ্চয়তার মেয়াদ:

• ঋণের মেয়াদের সঙ্গে সমান 

 

প্রকল্পের মেয়াদ :

• নির্দেশিকা জারির তারিখ থেকে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত অনুমোদিত ঋণের জন্য প্রযোজ্য

 

প্রভাব

এই প্রকল্পের লক্ষ্য পশ্চিম এশিয়া সংঘাতজনিত অর্থনৈতিক চাপ থেকে ব্যবসাগুলিকে সাময়িক স্বস্তি দেওয়া। এর ফলে ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখা সহজ হবে, কর্মসংস্থান রক্ষা পাবে, সরবরাহ শৃঙ্খল বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে MSME ও বিমান পরিবহন ক্ষেত্রের জন্য এই সহায়তা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির মাধ্যমে অতিরিক্ত কার্যকরী মূলধনের চাহিদা পূরণে সাহায্য করবে। 

 

SC/SD/NS


(রিলিজ আইডি: 2258271) ভিজিটরের কাউন্টার : 15