নারীওশিশুবিকাশমন্ত্রক
প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়ার আহ্বান
প্রকাশিত:
27 APR 2026 12:02PM by PIB Kolkata
নতুন দিল্লি ২৭ এপ্রিল ২০২৬
ভারত সরকার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার (পিএমআরবিপি)-এর জন্য মনোনয়ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। প্রতি বছর সারা দেশের শিশুদের অসাধারণ সাফল্যকে স্বীকৃতি দিতে জাতীয় স্তরে এই সম্মানজনক পুরস্কার দেওয়া হয়। সাহস, খেলাধুলো, সমাজ সেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ এবং শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে জাতীয় স্তরে যেসব শিশু স্বীকৃতি পাওয়ার যোগ্য, তাদের পুরস্কৃত করা হয়।
৫ বছরের ওপরে এবং অনূর্ধ্ব ১৮ (৩১ জুলাই ২০২৬ পর্যন্ত) বয়সী ভারতীয় নাগরিক এবং ভারতে বসবাসকারী যেকোনো শিশু এই পুরস্কারের যোগ্য।
ন্যাশনাল অ্যাওয়ার্ডস পোর্টাল https://awards.gov.in.-এর মাধ্যমে যে কোনো নাগরিকের মনোনয়ন গৃহীত হবে। পুরস্কারের জন্য স্ব-মনোনয়ন ও সুপারিশ দুটিই বিবেচিত হবে। অন লাইনে আবেদন গ্রহণের শেষ তারিখ ৩১ জুলাই ২০২৬। বিস্তারিত বিবরণের জন্য অনুগ্রহ করে ন্যাশনাল অ্যাওয়ার্ডস পোর্টাল (https://awards.gov.in). দেখুন।
SC/AP/CS
(রিলিজ আইডি: 2255837)
ভিজিটরের কাউন্টার : 14
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam