নারী ও শিশু কল্যাণ মন্ত্রক
প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই, ২০২৬
জাতীয় পুরস্কার পোর্টালের মাধ্যমে অনলাইনে মনোনয়ন জমা দিতে হবে
পোস্ট করার দিনক্ষণ:
27 APR 2026 12:02PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৭ এপ্রিল, ২০২৬: ভারত সরকার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের (পি.এম.আর.বি.পি) জন্য মনোনয়ন আহ্বান করেছে, যা সারা দেশে শিশুদের ব্যতিক্রমী কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর প্রদত্ত একটি মর্যাদাপূর্ণ জাতীয় স্তরের পুরস্কার। সাহসিকতা, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ এবং শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে স্বীকৃতির যোগ্য শিশুদের এই পুরস্কার দেওয়া হয়।
যোগ্যতার মানদন্ড অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং ভারতেই বসবাসরত হতে হবে। এবং ৩১ শে জুলাই ২০২৬ তারিখে তার বয়স ৫ বছরের বেশি এবং ১৮ বছরের কম হতে হবে।
যে কোনও নাগরিকের কাছ থেকে মনোনয়ন শুধুমাত্র https://awards.gov.in এ জাতীয় পুরস্কার পোর্টালের মাধ্যমে গ্রহণ করা হবে। পুরস্কারের জন্য স্ব-মনোনয়ন এবং সুপারিশ, উভয়ই গ্রহণযোগ্য। অনলাইন আবেদন প্রাপ্তির শেষ তারিখ ৩১জুলাই, ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য দেখুন জাতীয় পুরষ্কার পোর্টাল (https://awards.gov.in)
*****
PS/PKS/KMD
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2255842)
ভিজিটরদের কাউন্টার : 14