প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হল রিপাবলিক অফ এস্তোনিয়ার রাষ্ট্রপতির সঙ্গে

প্রকাশিত: 18 FEB 2026 8:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮  ফেব্রুয়ারি ২০২৬

 

নতুন দিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটের অবসরে ১৮ ফেব্রুয়ারি ২০২৬-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করলেন রিপাবলিক অফ এস্তোনিয়ার রাষ্ট্রপতি শ্রী অ্যালার কারিস-এর সঙ্গে।

প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি কারিস গত বছর প্যারিসে এআই অ্যাকশন সামিটের অবসরে তাঁদের সাক্ষাতের কথা আন্তরিকভাবে স্মরণ করেন। গণতন্ত্র ও আইনের শাসন সম্পর্কে একই ধরনের মূল্যবোধ এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিরতার জন্য একই ধরনের লক্ষ্যের ভিত্তিতে ভারত-এস্তোনিয়া সম্পর্ক আরও বৃদ্ধি করতে তাঁরা তাঁদের দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করেন।

জানুয়ারি ২০২৬-এ ষোড়শ ইন্ডিয়া-ইইউ শিখর সম্মেলনে ইন্ডিয়া-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির সফল সমাপনে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কে উল্লেখযোগ্য কৌশলগত উত্থানকে স্বাগত জানান দুই নেতা।

দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে আইটি এবং ডিজিটালাইজেশনে চলতি সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন দুই নেতা। একই সঙ্গে শিক্ষা এবং দক্ষতা সহ ভবিষ্যতের প্রযুক্তি, ই-গভর্ন্যান্স, সাইবার সিকিউরিটি, স্টার্টআপ এবং এআই ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তাঁরা। স্বচ্ছ শক্তি এবং স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়েও তাঁরা আলোচনা করেন।

দুই নেতাই আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে তাঁদের মতবিনিময় করেন।

ভারত-এস্তোনিয়ার মধ্যে ক্রমবর্ধমান সাংস্কৃতিক এবং মানুষে মানুষে মৈত্রীতে সন্তোষ প্রকাশ করেন দুই নেতা। এস্তোনিয়ার ভারতীয় পেশাদারদের অবদানের প্রশংসা করেন প্রেসিডেন্ট কারিস। আরও বেশি করে মেধাবীদের যাতায়াত এবং পর্যটনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে কাজ করার বিষয়ে সম্মত হয় দুই পক্ষ। 

 


SC/AP/NS….


(রিলিজ আইডি: 2230189) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam