অর্থমন্ত্রক
২০২৬-এর ১ এপ্রিল থেকে কার্যকর হবে আয়কর আইন ২০২৫
प्रविष्टि तिथि:
01 FEB 2026 12:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
সংসদে আজ কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনের পেশ করা ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে গতি অব্যাহত রাখার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই বছরের পয়লা এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে আয়কর আইন, ২০২৫। নাগরিকদের জন্য কর ব্যবস্থাকে আরও সরল করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রত্যক্ষ করের ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব রেখেছেন। এর ফলে, সাধারণ নাগরিকদের উপর আইনি বাধ্যবাধ্যকতা অনেক কমবে।
শ্রীমতী সীতারমন কর্পোরেট বিষয়ক মন্ত্রক এবং প্রত্যক্ষ কর সংক্রান্ত কেন্দ্রীয় পর্ষদকে নিয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। নতুন ব্যবস্থার প্রতি কোম্পানীগুলিকে উৎসাহিত করতে কর্পোরেট সংস্থাগুলির জন্য কর কাঠামোকে সরল করার পাশাপাশি বাজেটে করের হারও অপেক্ষাকৃত কম রাখার কথা বলা হয়েছে। শেয়ারের বাইব্যাকের ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের ক্যাপিটাল গেইন বা মূলধন লাভের উপর করের প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
SC/MP/SB…
(रिलीज़ आईडी: 2221624)
आगंतुक पटल : 8