প্রধানমন্ত্রীরদপ্তর
রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নাগাল্যান্ডবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রকাশিত:
01 DEC 2025 3:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ ডিসেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নাগাল্যান্ডবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, গৌরবোজ্জ্বল নাগা সংস্কৃতি সর্বত্র প্রশংসিত হয় কারণ এই সংস্কৃতির মূলে রয়েছে নাগাদের পরদুঃখকাতরতা ও সেবা করার মানসিকতা এবং সাহস। “নাগাল্যান্ডের জনগণ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের পৃথক এক পরিচিতি গড়ে তুলেছেন। এই রাজ্য সমৃদ্ধি এবং প্রগতির পথে এগিয়ে চলুক, সেই কামনাই করি।”
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নাগাল্যান্ডবাসীকে শুভেচ্ছা জানাই। গৌরবোজ্জ্বল নাগা সংস্কৃতি সর্বত্র প্রশংসিত হয় কারণ এই সংস্কৃতির মূলে রয়েছে নাগাদের পরদুঃখকাতরতা ও সেবা করার মানসিকতা এবং সাহস। নাগাল্যান্ডের জনগণ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের পৃথক এক পরিচিতি গড়ে তুলেছেন। এই রাজ্য সমৃদ্ধি এবং প্রগতির পথে এগিয়ে চলুক, সেই কামনাই করি।”
SC/CB/DM.
(রিলিজ আইডি: 2197008)
ভিজিটরের কাউন্টার : 38
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam