প্রধানমন্ত্রীরদপ্তর
জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যাবেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
19 NOV 2025 5:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ নভেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২১-২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যাবেন। তিনি বিংশতিতম জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। দক্ষিণ আফ্রিকা এই সম্মেলনের আয়োজন করেছে। এই নিয়ে পরপর চারবার দক্ষিণী বিশ্বের রাষ্ট্রগুলি এই সম্মেলন আয়োজন করল। সম্মেলনে জি-২০ গোষ্ঠীর অ্যাজেন্ডায় ভারতের প্রেক্ষিতের কথা প্রধানমন্ত্রী তুলে ধরবেন। আশা করা হচ্ছে তিনি তিনটি অধিবেশনেই বক্তব্য রাখবেন। এই তিনটি অধিবেশন যে বিষয়ের ওপর অনুষ্ঠিত হবে সেগুলি হল :
(১) সর্বাঙ্গীণ ও সুস্থায়ী অর্থনৈতিক উন্নয়ন, যেখানে প্রত্যেককে যুক্ত করা হবে : আমাদের অর্থনীতিকে গড়ে তোলা; ব্যবসা-বাণিজ্যের ভূমিকা; উন্নয়ন ও ঋণের বোঝা কমাতে আর্থিক সহায়তা।
(২) প্রাণবন্ত এক বিশ্ব গঠনে জি-২০ গোষ্ঠীর ভূমিকা : বিপর্যয়ের ঝুঁকি হ্রাস করা; জলবায়ু পরিবর্তন; ন্যায্যভাবে জ্বালানির ব্যবহারে পরিবর্তন; খাদ্য ব্যবস্থাপনা।
(৩) সকলের জন্য ন্যায্য এক ভবিষ্যৎ : গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ; কর্মক্ষেত্রের উপযুক্ত পরিবেশ; কৃত্রিম মেধা।
জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী জোহানেসবার্গে উপস্থিত কয়েকজন নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তিনি ভারত-ব্রাজিল-দক্ষিণ আফ্রিকা (আইবিএসএ) নেতৃবৃন্দের বৈঠকে অংশ নেবেন। দক্ষিণ আফ্রিকা এই বৈঠকের আয়োজন করেছে।
SC/CB/DM.
(রিলিজ আইডি: 2195899)
ভিজিটরের কাউন্টার : 15
এই রিলিজটি পড়তে পারেন:
Gujarati
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam