প্রধানমন্ত্রীরদপ্তর
মেদী কি গ্যারান্টি-তে শিমলার রোহরু-র কৌশলা দেবী অনেক বাধা কাটিয়ে উঠেছেন
प्रविष्टि तिथि:
16 DEC 2023 6:10PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ ডিসেম্বর, ২০২৩
হিমাচল প্রদেশের শিমলার রোহরু-তে প্রাথমিক স্কুলে কর্মরত কৌশলা দেবী জল বয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি, অন্য আরও নানা কাজের সঙ্গে যুক্ত। এই পদে তিনি ২০২২ সাল থেকে নিযুক্ত। কৌশলা দেবী দুই সন্তানের একক মা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ নির্মাণে ১ লক্ষ ৮৫ হাজার টাকা আর্থিক সাহায্য পেয়ে তিনি পাকা বাড়ি তৈরি করেছেন। তাঁর আরও কিছু জমি থাকায় ব্যাঙ্ক আমানতে ২০০০ টাকা করেও পান।
জীবনে সমস্যার কাছে মাথানত না করায় প্রধানমন্ত্রী তার প্রশংসা করেন। প্রধানমন্ত্রীকে তিনি জানান, সন্তানদের লেখাপড়া শেখাচ্ছেন এবং পাকা বাড়ি তৈরির পর জীবনধারনের মানোন্নয়নও ঘটেছে। প্রধানমন্ত্রী তার এই উদ্যমের প্রশংসা করেন। তার এবং সন্তানদের উন্নতিতে অন্য আরও প্রকল্পের সুবিধা নিতে বলেন। ‘মেদী কি গ্যারান্টি কি গাড়ি’ থেকে যাবতীয় তথ্য মিলবে বলে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, “বিগত ৯ বছর ধরে কেন্দ্রের যাবতীয় প্রকল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মহিলারা। আপনাদের মতো মহিলাদের নিষ্ঠাই ভাল কাজ করতে আমাদের শক্তি যোগাচ্ছে।”
****
SSS/AB/SKD
(रिलीज़ आईडी: 2178808)
आगंतुक पटल : 29
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam